Saturday, April 4, 2026

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নিগ্রহ, আইনি বিপাকে কঙ্গনা রানাওয়তের দেহরক্ষী

Date:

Share post:

আইনি মারপ্যাঁচে পড়লেন বলিউডের ‘কন্ট্রোভার্সিয়াল কুইন’ এর ব্যক্তিগত দেহরক্ষী, কুমার হেগড়ে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন মুম্বইয়ের আন্ধেরির এক বিউটিশিয়ান। পাশাপাশি প্রতারণা এবং বিকৃত যৌনাচারের অভিযোগও তুলেছেন ওই মহিলা।

ধর্ষিতার বয়ানে জানা গেছে,  প্রায় আট বছর ধরে কুমার হেগড়েকে চেনেন তিনি। গত বছর জুন মাসে ওই মহিলাকে বিয়েরও প্রস্তাব দেন কুমার হেগড়ে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন কুমার। এমনকি গত ২৭ এপ্রিল নির্যাতিতার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকাও নেন তিনি। তারপর থেকেই আর কোনও পাত্তা নেই কুমারের। সম্প্রতি কুমারের এক বন্ধুর মাধ্যমে ওই মহিলা জানতে পারেন, তাঁর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না কুমার। তার বেশ কয়েকদিন পর এক মহিলা নিজেকে কুমারের মা পরিচয় দিয়ে ওই মহিলাকে ফোন করেন। কুমারের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে বলেও জানান।এমনকি কুমারের সঙ্গে সম্পর্ক রাখতেও বারণ করে দেন ফোনের অপরপ্রান্তের ওই মহিলা। এরপরই কুমারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন ওই মহিলা।

অভিযোগকারী মহিলা কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩৭৭ ধারায় মামলা রুজু করেছেন। প্রতারণার অভিযোগে ৪২০ ধারাতে ধৃতের বিরুদ্ধে ডিএন নগর থানায় এফআইআর(FIR)দায়ের করে মুম্বই পুলিশ। তবে FIR দায়ের করা হলেও এখনও গ্রেফতার করা হয়নি কুমার হেগড়ে। এমনকি অভিযুক্তের তরফে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...