Monday, April 6, 2026

করোনা-যুদ্ধে এবার দেব ও দীপেন্দুর সঙ্গে শামিল মহারাজ

Date:

Share post:

করোনা (corona) যুদ্ধে  এবার দেব ( dev) এবং দীপেন্দু বিশ্বাসের(dipendu biswas) দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। অক্সিজেনের অভাব মেটাতে আগেই ৫০ টি  অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে সাহায্য করেছেন মহারাজ। এবার জেলাতেও করোনা যুদ্ধে এগিয়ে গেলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

সৌরভ ও দেবের যৌথ উদ্যোগে ঘাটালে করোনা আক্রান্ত পরিবারের কাছে তুলে দেওয়া হচ্ছে রান্না করা খাবার। অক্সিজেন পার্লারেরও ব্যবস্থা করা হয়েছে।  দেব এদিন টুইটারে লেখেন,” দাদার টিমের কয়েকজন ঘাটালের মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। এই অতিমারি পরিস্থিতিতে সঙ্কটজনক সময়ে দেব বা সৌরভ গঙ্গোপাধ্যায় কী করলেন তা বড়ো কথা নয়, আমরা সম্মিলিতভাবে সচেষ্ট হলেই এই লড়াইয়ে আমরা জয়ী হতে পারব। এটাই আমাদের লক্ষ‍্য।

সৌরভের সহযোগিতাতে বসিরহাটে অক্সিজেন পার্লার তৈরির ব্যবস্থা করছেন দীপেন্দু বিশ্বাস। আপাতত ৬ থেকে ১০টি বেডের অক্সিজেন পার্লার চালুর পরিকল্পনা চলছে। বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে। এই নিয়ে দীপেন্দু বলেন,” সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জানাতে চাই বসিরহাটের মানুষের পাশে এই অতিমারি পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন‍্য।

আরও পড়ুন:মারা গেলেন কোহলির ছোটবেলার কোচ সুরেশ বাত্রা

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...