Sunday, June 21, 2026

অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য, রামদেবকে আইনি নোটিশ আইএমএ-র

Date:

Share post:

“করোনাকালে চিকিৎসা না পেয়ে যত জন মানুষ মারা গেছে তার চেয়ে বেশি মানুষ মারা গিয়েছে অ্যালোপ্যাথি(allopathy) চিকিৎসার(treatment) জন্য। দেশের লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র অ্যালোপ্যাথিক চিকিৎসার কারণে।” সম্প্রতি এমনই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন যোগগুরু বাবা রামদেব(Ramdev)। তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রামদেবকে এবার আইনি নোটিশ পাঠাল ভারতীয় চিকিৎসকদের শীর্ষ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। যদিও পতঞ্জলির তরফে জানানো হয়েছে, যে ভিডিওর প্রেক্ষিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে সেই ভিডিওটি জাল। রামদেব অত্যন্ত শ্রদ্ধা করেন চিকিৎসকদের ও তাদের সহায়ক কর্মীদের, যাঁরা এই মহামারির মতো চ্যালেঞ্জিং সময়ে দিনরাত এক করে কাজ করে চলেছেন।

আরও পড়ুন:রাশিয়ার থেকে কতগুলি ভয়ঙ্কর যুদ্ধবিমান কিনেছে ভারত?

সম্প্রতি একটি অনুষ্ঠানে বাবা রামদেবকে বলতে শোনা যায়, “অ্যালোপ্যাথি হল দেউলিয়া হয়ে যাওয়া ও বোকা বোকা একটি চিকিৎসা পদ্ধতি। এই করোনা পরিস্থিতিতে দেশে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধের কারণে। চিকিৎসা না পেয়ে অক্সিজেনের কারণে দেশে যত মানুষের মৃত্যু হয়েছে তার তুলনায় অ্যালোপ্যাথি চিকিৎসার কারণে মৃতের সংখ্যা অনেক বেশি।” রামদেবের এই মন্তব্য সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই ব্যাপক বিতর্ক শুরু হয়। তাঁর বিরুদ্ধে কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের চিকিৎসক মহল। দেশবাসীর কাছে এই মন্তব্য ভুল বার্তা নিয়ে যাবে এমনটা দাবি করে অবিলম্বে রামদেবকে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানায় আইএমএ। পাশাপাশি, ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে ওই যোগ গুরুকে।

Advt

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...