Monday, April 6, 2026

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, কলকাতায় পেট্রোলের দাম একশ ছুঁইছুঁই

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ। লকডাউনের জেরে অনেকেই কাজ হারিয়েছেন। কিন্তু তাতেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি একরকম রোজকার নামচা হয়ে দাঁড়িয়েছে। রবিবার ফের মূল্যবৃদ্ধির দাম বাড়ায় কলকাতায় পেট্রোলের দাম নব্বইয়ের গণ্ডি পেরিয়ে একশো ছুঁইছুঁই। স্বভাবতই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের।
রবিবার দেশের বিভিন্ন প্রান্তে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ১৫ থেকে ১৭ পয়সা।অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২৫ থেকে ২৯ পয়সা। এই নিয়ে চলতি মাসেই পেট্রোলে লিটার প্রতি প্রায় ২ টাকা ৬০ পয়সা, এবং ডিজেলে লিটার প্রতি প্রায় ২ টাকা ৯০ পয়সা দাম বাড়ল। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি ৯৩ টাকা ২৭ পয়সা হয়েছে। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৬ টাকা ৯১ পয়সা। আজ মুম্বইয়ে পেট্রোল বিকোচ্ছে ৯৯ টাকা ৪৯ পয়সা প্রতি লিটার দরে। ডিজেল বিকোচ্ছে ৯১ টাকা ৩০ পয়সা দরে। রাজধানী দিল্লিতে পেট্রোলের নতুন দাম হয়েছে ৯৩ টাকা ২১ পয়সা। ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি ৮৪ টাকা ৭ পয়সা দরে। চেন্নাইয়ে পেট্রোলের ও ডিজেলের নতুন দাম যথাক্রমে ৯৪ টাকা ৮৬ পয়সা এবং ৮৮টাকা ৯১ পয়সা। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানের একাধিক শহরে জ্বালানি তেল এখন বিকোচ্ছে ১০০ টাকার উপরে।
করোনার প্রথম ঢেউয়ে অনেকটাই দাম বেড়েছিল পেট্রোলের। যা পড়ে আর কমেনি। পাঁচ রাজ্যের ভোট প্রস্তুতি চলাকালীন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির হাত থেকে রেহাই মিলেছিল। কিন্তু ভোট পর্ব মিটতেই লাগামছাড়া হারে ফের দামবৃদ্ধই হচ্ছে পেট্রোল-ডিজেলের।

Advt

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...