Saturday, June 27, 2026

Cyclone Yass : ক্রমশ শক্তিশালী হচ্ছে যশ, আজ থেকেই বৃষ্টি শুরুর সম্ভাবনা এই জেলাগুলিতে

Date:

Share post:

ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে ‘যশ’। ইতিমধ্যেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, উত্তর ও উত্তর-পশ্চিমে এগোতে থাকবে ‘যশ’। সোমবার রাতের মধ্যে আরও শক্তি বাড়বে এই ঘূর্ণিঝড়ের। বুধবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে এই অতি মারাত্মক ঘূর্ণিঝড়। সাগর ও পারাদ্বীপের মধ্যে যশ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহবিদরা। এর জেরে দুপুর থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-Cyclone Yass : যশের তাণ্ডবের আশঙ্কা, বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্বের মোট ১৪৪টি ট্রেন

বুধবার সন্ধেয় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও এলাকায় আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার। রবিবার রাতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। চলছিল ঝোড়ো হাওয়াও। ফলে ভ্যাপসা গরমের হাত থেকে খানিকটা হলেও মুক্তি পেয়েছে শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার সারাদিন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দুপুরের পর থেকে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।

ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই প্রশাসনের তরফে থেকে সবরকম সতর্কতা অবলম্বন করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় কলকাতা পুরসভা, সিইএসসি ও পূর্ব দফতর বৈঠক করেছে। উপস্থিত ছিল কলকাতা পুলিশও। গ্রামে গ্রামে গিয়ে সতর্কতামূলক প্রচার করছে পুলিশ। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারিও।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...