Wednesday, June 24, 2026

ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার হলুদ ফাঙ্গাসের হানা, জানুন কতটা বিপদজনক এই ছত্রাক

Date:

Share post:

একদিকে করোনার দ্বিতীয় ঢেউ(covid second wave) তছনছ করে দিয়েছে ভারতকে। গোদের ওপর বিষফোঁড়া মত করোনার মাঝেই হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস(black fungus)। শুধু তাই নয়, ব্ল্যাক ফাঙ্গাসের পাশাপাশি হোয়াইট ফাঙ্গাস(white fungus) ও ইয়োলো ফাঙ্গাস(yellow fungus) আতঙ্ক বাড়াচ্ছে দেশবাসীর। দিল্লির এনসিআরে এক ব্যক্তির শরীরে থাবা বসিয়েছে দেশের নয়া আতঙ্ক এই হলুদ ফাঙ্গাস। ওই ব্যক্তির চিকিৎসা চলছে ডক্টর ব্রিজ পাল ত্যাগী হাসপাতালে। ইতিমধ্যেই ফাঙ্গাসের বাড়বাড়ন্তে দেশবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। আসুন জেনে নেওয়া যাক কতখানি বিপদজনক এই হলুদ ফাঙ্গাস?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কালো এবং সাদা ছত্রাকের চেয়ে অনেক বেশী বিপদজনক এই হলুদ ফাঙ্গাস। সাধারণত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে শরীরে বাসা বাঁধে এই ছত্রাক। এবং এই হলুদ ছত্রাক শরীরে বাসা বাঁধার অন্যতম কারণ বাসি খাবার দাবার খাওয়া। চিকিৎসকরা জানাচ্ছেন, এই ইয়োলো ফাঙ্গাসে মৃত্যু হার তুলনামূলকভাবে অনেক গুণ বেশি। কারণ এই ফাঙ্গাস শরীরের ভেতরের অংশে ব্যাপক ক্ষতের সৃষ্টি করতে সক্ষম। যার ফলে ছত্রাক মোকাবিলায় অধিক সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:‘ইয়াস’ তাণ্ডবের আশঙ্কা, ঘূর্ণিঝড় মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ কলকাতা পুলিশের

চিকিৎসকদের দাবি অনুযায়ী হলুদ ছত্রাকের লক্ষণ গুলি হল, এই ছত্রাক শরীরে হানা দিলে ভীষণভাবে ক্লান্তি দেখা দেবে। ধীরে ধীরে ওজন কমতে থাকবে। খিদে কমে যাবে অথবা একেবারেই থাকবে না। ক্ষতস্থানের মাত্রা বেশি হলে ক্ষতস্থান থেকে পুঁজ বের হবে। এবং কোনো ক্ষতস্থান দ্রুত সেরে না উঠলে সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফ। পাশাপাশি ছত্রাকের হানায় শরীরে একাধিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তাররা জানাচ্ছেন, হলুদ ফাঙ্গাসের প্রভাবে চোখ ধীরে ধীরে বুজে আসতে থাকে। অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে। এমনকি শরীরের কোন অংশে পচন ধরায় সম্ভাবনাও প্রবল।

Advt

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...