Monday, April 6, 2026

স্বস্তির খবর! ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন, কমল মৃত্যুর সংখ্যাও

Date:

Share post:

খানিকটা হলেও স্বস্তির খবর! টানা ৫ দিন করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১১ জনের। সোমবার যে সংখ্যাটা ছিল ৪ হাজার ৪৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা-মুক্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৮৫০ জন।

দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৮৬১। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জনের। করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২। দেশে এখনও পর্যন্ত টিকা নিয়েছেন মোট ১৯ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৯৯৯ জন।

আরও পড়ুন-ইয়াসের সঙ্গে পূর্ণিমা-ভরা কোটাল মনে করাচ্ছে আয়লার ভয়ঙ্কর স্মৃতিকে

এদিকে,পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা গত কয়েক সপ্তাহে প্রথমবার ১৯ হাজারের নীচে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৩ জন। একদিনে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৬৭০ জন। করোনা গত ২৪ ঘণ্টায় প্রাণ কেড়েছে ১৫৩ জনের। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৫৮৫ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।

Advt

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...