Monday, April 6, 2026

প্যানিক অ্যাটাক: বুদ্ধদেবের সঙ্গে একই হাসপাতালে মীরাও

Date:

Share post:

সুস্থ হয়ে সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যর(Buddhadeb Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্য(Mira Bhattacharjee)। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে ফের হাসপাতালে ভর্তি হতে হল মীরা ভট্টাচার্যকে। মঙ্গলবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে(Hospital) ভর্তি করানোর পর ফের একবার হাসপাতালে ভর্তি হলেন মীরাদেবী।

জানা গিয়েছে, মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা উদ্বেগজনক না হলেও বুদ্ধদেব ভট্টাচার্যের জন্যই তাকে মূলত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদিকে বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আপাতত একই ফ্লোরে রাখা হয়েছে তাঁদের দুজনকে। ডাক্তাররা তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন। জানা গিয়েছে, করোনা আক্রান্ত রয়েছেন দুজনেই।

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্যকে হোম আইসোলেশনে রাখা হয়। তবে মীরা ভট্টাচার্যর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তবে মীরাদেবীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর তাঁকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কতৃপক্ষ। এদিকে বাড়িতেই দ্রুত সুস্থ হয়ে ওঠেন বুদ্ধদেব ভট্টাচার্যও। কিন্তু সোমবার রাত থেকে ফের শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। অক্সিজেনের মাত্রা ৮০তে নেমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকদের তত্ত্বাবধানে শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছেন বুদ্ধবাবু।

আরও পড়ুন- ইয়াস মোকাবিলায় কী পদক্ষেপ? দেখতে নবান্নে রাজ্যপাল

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...