Thursday, April 9, 2026

“আমফানের শিক্ষা নিয়ে ইয়াস মোকাবিলায় প্রস্তুত রাজ্য”, রাতে নবান্নেই থাকছেন মমতা

Date:

Share post:

আমফান থেকে রাজ্যে অনেকটা শিক্ষা নিয়েছে। ইয়াস (Yaas) মোকাবিলায় সেই অভিজ্ঞতাই কাজে লাগানো হচ্ছে। মঙ্গলবার, নবান্নের সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। ঘূর্ণিঝড় ইয়াসের নজরদারিতে নবান্নে (Nabanna) খোলা হয়েছে কন্ট্রোল রুম (Control Room)। মঙ্গলবার রাতে সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী।

সাংবাদিক বৈঠকে মমতা জানান, ৯ লক্ষ লোককে উদ্ধার করা হয়েছে।
রাজ্যে এই সরকারের আমলে ৪ হাজার ফ্লাড সেন্টার করা হয়েছে। সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছেন।
৭৪ হাজার অফিসার ও কর্মীকে কাজে লাগানো হয়েছে।
৩ লক্ষ পুলিস, সিভিক পুলিস, হোমগার্ড, সেনা, এনডিআরএফ রয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন। অনেক জায়গায় গঙ্গায় জল বাড়ছে। সেটাই সরকারের কাছে চিন্তার কারণ বলে জানান মমতা। ফিরহাদ হাকিম বাড়িতে থেকেই গোটা পরিস্থিতির মনিটরিং করছেন।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের প্রশ্নবাণে খেই হারায় CBI, মামলা ফিরিয়ে নেন সলিসিটর জেনারেল

কলকাতা শহর দেখার জন্য ১০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর কলকাতার দিকে তাপস রায়, অতীন ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়। মধ্য কলকাতার দায়িত্বে জীবন সাহা, স্বপন সমাদ্দার। দক্ষিণ কলকাতার জন্য দেবাশিস কুমার, অরুপ বিশ্বাস, বৈশ্বানর চট্টোপাধ্যায়, রতন মালাকার। খিদিরপুর-বেহালা তারক সিং, অঞ্জন দত্ত দেখবেন।

উপকূলবর্তী অঞ্চলের মানুষকে নিরাপদ ভাবে রাখাটাই রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। প্রয়োজন হবে সেখানে সেনা নামানো হবে।

Advt

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...