Monday, April 13, 2026

মানুষের পাশে: ভাঙন কবলিত ডায়মন্ড হারবার পরিদর্শন অভিষেকের

Date:

Share post:

প্রতিশ্রুতি দিয়েছিলেন যেকোনো পরিস্থিতিতে ডায়মন্ড হারবারের মানুষের পাশে থাকবেন। কথা রাখলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। গতবার করোনাকালে যেমন কমিউনিটি কিচেন করে এলাকার মানুষের বাড়িতে খাবার পৌঁছেছেন। তেমন বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের পরেই ডায়মন্ড হারবারের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিকেলে ডায়মন্ড হারবারে ১ নম্বর ওয়ার্ডের নদী বাঁধ পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজ ডায়মন্ড হারবার হাইস্কুলের ত্রাণ শিবিরে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

ইয়াসের (Yaas)জেরে জলমগ্ন ডায়মন্ডহারবারের বিস্তীর্ণ এলাকা। ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লকের নুরপুর শ্রীপল বেরিয়া গ্রামের সরেজমিনে ঘুরে দেখেন অভিষেক। সকালে ডায়মন্ড হারবারের নুরপুরে সিংহল বেরিয়া গ্রামের হুগলি নদীর বাঁধ ভেঙে জল ঢুকে এলাকায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় প্রশাসনিক কর্তারা। তড়িঘড়ি গ্রাম থেকে মানুষজনকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়। দ্রুত বাঁধ মেরামতের কাজে হাত লাগায় প্রশাসন। ইতিমধ্যেই নুরপুরের শ্রীপলবেরিয়া গ্রামের নদী বাঁধ অস্থায়ীভাবে মেরামতি করা সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

আরও পড়ুন- প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও রাজ্যের হাসপাতালগুলিতে বিদ্যুৎ পরিষেবা বজায় রয়েছে

Advt

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...