Saturday, June 13, 2026

Breaking: বিজেপির বৈঠকেই কটাক্ষের মুখে শুভেন্দু, জলঘোলা দলেই

Date:

Share post:

Bjpর অভ্যন্তরীন বৈঠকেই কটাক্ষ আর সমালোচনার মুখে Shuvendu Adhikari. এ নিয়ে প্রচুর জল্পনা চলছে রাজ্য বিজেপিতে।

অতিসম্প্রতি ভার্চুয়াল বৈঠক চলছিল বিজেপি নেতাদের। কিছু এলাকায় দলের কর্মীরা ঘরছাড়া এবং নেতাদের সেসব জায়গায় যাওয়া দরকার, এ নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে ছিলেন তৎকাল বিজেপির শুভেন্দু, আদি বিজেপির সৌরভ শিকদার, অভিজিৎ দাস প্রমুখ। দলের নেতাদের সক্রিয়তা নিয়ে কথা ওঠে। আদি নেতারা সর্বাত্মকভাবে পরিস্থিতি মোকাবিলায় জোর দেন। অভিজিৎ দাস ওরফে ববি সরব হন।

এই সময় শুভেন্দু মোটামুটি প্রবচন বিতরণের স্টাইলে বলেন,” সব নেতাকে এলাকায় যেতে হবে। ফেস বুকে কথা বললে হবে না। বুথে বুথে যেতে হবে।”

এর পরেই প্রয়াত তপন শিকদারের ভাইপো যুবনেতা সৌরভ বলেন,” এগুলো শুনতে ভালো। আদি বিজেপির নেতা, কর্মীরা সবাই প্রাণপণ লড়ছেন। কিন্তু নিরাপত্তা একটা বড় প্রশ্ন। নিজের আর নিজের বাড়ির লোকদের জন্য কেন্দ্রীয় বাহিনী বসিয়ে বাকিদের এলাকায় ঘুরতে বলার আগে ভাবা উচিত। তৃণমূলের মোকাবিলায় জীবন বাজি রেখে কাজ করছেন কর্মীরা। কিন্তু নিরাপত্তা এখানে বড় প্রশ্ন।”

বলা বাহুল্য, সটান জবাবের ইঙ্গিতটা কী ছিল। এরপর আর বৈঠক বেশি এগোয়নি।

বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছেও গিয়েছে। আদি বিজেপির বহু নেতার ক্ষোভ, কয়েকজনের মুরোদ দেখা যাচ্ছে। গোটা গুষ্টির জন্য কেন্দ্রীয় বাহিনী বসিয়ে নেতা সেজে জ্ঞান দেওয়া হচ্ছে। বহু নেতা দিল্লিকে বুঝিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা পান। এখন তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের অবিলম্বে সর্বত্র যেতে হবে।

আরও পড়ুন- পূর্ণিমার ভরা কোটালে উত্তাল সুন্দরবনের নদ-নদী, ভাসছে গ্রাম

Advt

 

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...