Monday, April 6, 2026

১০টা নাগাদ আছড়ে পড়ছে ইয়াস, শুরু হয়েছে তাণ্ডব

Date:

Share post:

এগিয়ে আসছে ইয়াস। ১১.৪৪ মিনিটে নয়, ইয়াস ধামরা ও বালেশ্বরের মাঝে আছড়ে পড়বে সকাল ১০টার আশপাশ সময়ে। তখন গতিবেগ থাকবে ঘন্টায় ১৩৫-১৪০ কিমি।

ঠিক এক ঘন্টা আগে ইয়াস কোথায়? দিঘা থেকে ৭০ কিমি দূরে, ধামরা থেকে ৩০কিমি দূরে, আর বালেশ্বর থেকে ৬০ কিমি দূরে।

দিঘায় জলোচ্ছ্বাস। সমুদ্রের জলে ভাসছে এলাকা। প্রচণ্ড ঝড়। গতিবেগ ঘন্টায় ১০০ কিমির কাছাকাছি। ধামরায় চলছে তাণ্ডব। শুধু বৃষ্টি, আর তা হাওয়ায় উড়ছে।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগণায় সুন্দরবনও উত্তাল। ভাসছে গোসাবা থেকে ফ্রেজারগঞ্জ। হাওয়ার গতিবেগ ঘন্টায় প্রায় ৮০ কিলোমিটার। সদা সতর্ক প্রশাসন।

পরিস্থিতি বিবেচনা করে ৭৫টি উড়ান বন্ধ রাখা হয়েছে। আক্রান্ত হবে এমন এলাকার মানুষকে সরিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন- ইয়াস আছড়ে পড়ার কাউন্টডাউন শুরু, দিঘায় ১১০কিমি বেগে প্রবল হাওয়া

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...