Tuesday, June 23, 2026

একটু ভালো আছেন বুদ্ধবাবু, খেয়েছেন, কথা বলছেন, জ্ঞানও রয়েছে

Date:

Share post:

চিকিৎসকরা জানিয়েছেন একটু ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ( ex Chief minister Budhadev Bhattacharya)। তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে বুদ্ধবাবুর চেতনা রয়েছে । সজাগ আছেন। একটু আধটু কথাও বলছেন। তবে এখনও বাইপ্যাপ(he is in bipap support) সাপোর্টে রাখা হয়েছে বুদ্ধবাবুকে। এই মুহূর্তে প্রতি মিনিটে ৪ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ। রক্তচাপও নিয়ন্ত্রণে (BP and oxygen level normal) রয়েছে । বলেই জানানো হয়েছে। এই মুহূর্তে তাঁর হৃদ্‌স্পন্দনের মাত্রা প্রতি মিনিটে ৫৪।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বুদ্ধবাবু স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন। নিজেই খাচ্ছেন। নল দিয়ে খেতে চাইছেন না। ওষুধ বলতে এই মুহূর্তে তাঁকে রেমডেসিভির দেওয়া হচ্ছে। তাঁর রক্ত যাতে জমাট বাঁধতে না পারে, সেই চিকিৎসাও চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...