Friday, April 3, 2026

করোনা ভ্যাকসিন শরীরে প্রয়োগের পর দীর্ঘকাল রোগ প্রতিরোধে সক্ষম!

Date:

Share post:

করোনা ভ্যাকসিন নেওয়ার পর মানুষের শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা এক বছর থাকবেই। এমনই দাবি গবেষণার রিপোর্টে। এছাড়াও আরও এক রিপোর্ট বলছে করোনা ভ্যাকসিন মানুষের শরীরে প্রয়োগের পর দীর্ঘকাল তা রোগ প্রতিরোধে সক্ষম।

বিশ্বজুড়ে টিকাকরণ শুরু হওয়ার অনেকেই দাবি করেছিলেন, মানবদেহে ভ্যাকসিন প্রয়োগের পর টিকা থেকে তৈরি হওয়া রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি দিন স্থায়ী হবে না। এই দাবিকে কার্যত ফুঁৎকারে উড়িয়ে দিল দুই গবেষণা। আগেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, যাঁরা করোনা মুক্ত হয়েছেন তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। তাঁদের ভ্যাকসিন নেওয়ার কোনও দরকার নেই। যাঁরা করোনা আক্রান্ত না হয়েও ভ্যাকসিন নিয়েছেন বা যাঁদের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছিল,কিন্তু শরীরে সে ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি। তাঁদের হয়ত ভ্যাকসিন নিতে হতে পারে।

আরও পড়ুন-অ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণের স্লট বুকিং পিছোল

‘নেচার’ জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, করোনা আক্রান্তের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তার একটা ছাপ রয়ে যায় সংশ্লিষ্ট ব্যক্তির অস্থি-মজ্জায়, যা প্রয়োজনে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। গবেষকরা বলছেন, বি-কোষ দীর্ঘদিন ধরে স্থায়ী হয়। ফলত বহুকাল রোগ প্রতিরোধে সক্ষম হয়। তবে সবার ক্ষেত্রে যে একই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। তাই ভ্যাকসিন নেওয়া জরুরি।

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...