Saturday, February 21, 2026

স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, আগামী তিন বছরে ৮০ টি হাসপাতাল গড়তে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি

Date:

Share post:

ক koরোনা সংক্রমণের (Corona pandemic) ধাক্কা সামলাতে রীতিমতো বিপর্যস্ত অবস্থা রাজ্যের স্বাস্থ্য দফতরের। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো যে কতটা বেহাল তা দেখিয়ে দিল করোনাভাইরাস (coronavirus)। তাই আগামী ৩ বছরে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) ৮০ টি হাসপাতাল (80 super speciality Hospital) তৈরি করতে চান মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি (Chief minister YS Jagan Reddy)। ১৩টি জেলায় ও তিনটি পুরসভায় মাল্টি স্পেশালিটি ও সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজামুন্ড্রি, তিরুপতি, বিজয়ওয়াড়া এবং ১৩টি জেলা সদরে একাধিক হাসপাতাল তৈরি করা হবে। প্রতিটি হাসপাতালই মাল্টি স্পেশালিটি বা সুপার স্পেশালিটি হবে। এর জন্য অন্ধ্র প্রদেশ সরকারের তরফে প্রতিটি জায়গায় পাঁচ একর করে জমি দেওয়া হবে।যে বিনিয়োগকারীরা আগামী তিন বছরে অন্তত ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারবেন, একমাত্র তাদেরই এই সরকারি জমি দেওয়া হবে।

অন্ধ্রপ্রদেশে এখনও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি। এখনও দৈনিক ১০ হাজারের বেশি করোনা আক্রান্তর খবর আসছে। পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণও বেড়েই চলেছে। করোনা এবং ব্ল্যাক ফাঙ্গাস মিলিয়ে মৃত্যুর সংখ্যাও ক্রমেই বাড়ছে। তাই এই অবস্থায় রাজ্যে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র বিশেষ প্রয়োজন। তাই মুখ্যমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।

Pp
spot_img

Related articles

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, দলে বদল অস্কারের

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...