Wednesday, June 24, 2026

জল বাড়ছে তোর্সায়, কোচবিহারে সাঁকো ভেসে বন্ধ হয়ে গেল যোগাযোগ ব্যবস্থা

Date:

Share post:

শনিবার সকালে হঠাৎই জলস্ফীতি দেখা দেয় তোর্সায়৷ দ্রুত জল বাড়তে শুরু করে কোচবিহারের (coachbihar) তোর্সা নদীতে (Torsha river)৷ নদীর স্রোতে ভেসে গেছে বাশেঁর সাকোঁ৷ বন্ধ হয়ে গেছে কোচবিহার শহরের রাণীবাগান এলাকা হয়ে হরিনচওড়া এলাকায় যাতায়াত। অন্য দিনের তুলনায় এদিনের জলস্তর অনেক বেশি৷ নদী পাড়ের বাসিন্দারা জানান দুপুরের পর থেকে জল বাড়তে শুরু করেছে নদীতে। জলস্তর অনেকটাই বেড়েছে। ভেসে গেছে বাশঁ এর সাকোঁ।

এদিকে মেখলিগঞ্জের তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন। কথা বলেন প্রশাসনিক কর্তাদের সাথে। ইতিমধ্যেই বিভিন্ন দফতরে যোগাযোগ করেন এবং ভাঙন কিভাবে রোধ করা যায় এনিয়ে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলেন। ভারী বৃষ্টির কারণে তিস্তার জল স্তর বেড়ে যায় ।এরপরেই ভাঙ্গনের মুখে পরে মেখলিগঞ্জ। মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী জানিয়েছেন সেচ দফতরের সাথে কথা বলেছেন তিনি।

Pp

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...