Saturday, June 13, 2026

‘আমার মুক্তি আলোয় আলোয়…’ ফেসবুকে সুরেলা লাইভ মদন মিত্রের

Date:

Share post:

‘এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়…’ ফেসবুক লাইভে (Facebook Live) এসে খোশ মেজাজে গান গাইলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। গান গাওয়ার পাশাপাশি অনুগামীদের খুশির খবরও শোনালেন কামারহাটির বিধায়ক। জানান, আগামিকাল অর্থাৎ রবিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন তিনি এবং এরপর সোজা আলমবাজারে পুজো দিতে যাবেন৷

চোখে সানগ্লাস, পরনে কালো শার্ট। শনিবার ফেসবুক লাইভে বেশ খোশ মেজাজেই ছিলেন মদন মিত্র। এদিন ফেসবুক লাইভে তিনি বলেন,’ আদালতের নির্দেশে আমি হয়ত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারব না। কিন্তু নিজের সঙ্গে কথা বলার বিষয়ে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি লাইভে নিজের সঙ্গে কথা বলছি। যাঁরা আমার বিপদের সময় সাহায্য করেছে, তাঁদের ধন্যবাদ। আমি কাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সোজা আলম বাজারে মন্দিরে যাব পুজো দিতে। যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন তাঁরা ভালো থাকবেন। পাশাপাশি, অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ায় বিচার ব্যবস্থার প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।

আরও পড়ুন- বেলাগাম সংক্রমণের জের, লকডাউনের মেয়াদ বাড়ল কেরল ও গোয়ায়

Pp

Advt

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...