Saturday, June 13, 2026

রাতেই পথে ফিরহাদ, হাসপাতালে মদন, ফোনে সুব্রত

Date:

Share post:

হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন মিলতেই কাজে নেমে পড়লেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। শুক্রবার রাতেই নিজের বিধানসভা অঞ্চলের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তিনি। ঘূর্ণিঝড়ের পর ভারী বৃষ্টিতে বন্দর এলাকার অনেক স্থানে জল জমে যায়৷ এইসবই খতিয়ে দেখেন তিনি। এলাকার লোকজনের সঙ্গে কথাবার্তাও বলেন। রামকমল স্ট্রিট, হেমচন্দ্র স্ট্রিট ঘুরে বাড়ি ফেরেন তিনি।

ওদিকে, অন্তর্বর্তী জামিন পেলেও হাসপাতালেই রয়েছেন বিধায়ক মদন মিত্র ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তৃণমূল বিধায়ক মদন মিত্রের গলায় ছোট টিউমার হয়েছে। তবে সেটি অপারেশন করার এখনই প্রয়োজন নেই৷ চিকিৎসকদের পরামর্শমতো তাঁকে এখন হাসপাতালেই থাকতে হচ্ছে। মদন মিত্রের ছেলে জানান, শনিবার মেডিক্যাল বোর্ড বসে সিদ্ধান্ত নেবে।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও শুক্রবার রাত থেকেই ফোনে দফতরের অফিসারদের সঙ্গে আলোচনা করছেন ইয়াশ-পরবর্তী পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে৷

ওদিকে , পুরসভা সূত্রের খবর, ‘টক টু কেএমসি’র সময়সূচি বদল করা হয়েছে৷ আজ, শনিবার, দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত চলবে ফোন পর্ব। দু’সপ্তাহ বন্ধ থাকার পর আজ শুরু হচ্ছে ফোনে সমস্যা জানানোর এই প্রকল্প। উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- অমিতের টুইটের পরেই আলাপনকে তলব: ‘ষড়যন্ত্র’ দেখছে রাজনৈতিক মহল

Pp

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...