Monday, April 13, 2026

‘কোভিড ডিউটি করব না’, মধ্যপ্রদেশে ধর্নায় ৩০০০ জুনিয়র ডাক্তার

Date:

Share post:

পরিবারের সুরক্ষার দাবিতে এর আগেও ধর্নায় বসেছিলেন মধ্যপ্রদেশের(Madhya Pradesh) জুনিয়র ডাক্তাররা(junior doctors)। বিক্ষুব্ধ ডাক্তারদের বুঝিয়ে করোনাকালে হাসপাতালে ফেরানো হয় সরকারের তরফে। কিন্তু সরকারের দেওয়া প্রতিশ্রুতি পালন করা হয়নি এতদিনেও। অবশেষে ফের একবার কোভিড ডিউটি(covid duty) ছেড়ে সরকারের বিরুদ্ধে ধর্নায় বসলেন চিকিৎসকরা। একসঙ্গে প্রায় ৩০০০ জুনিয়র ডাক্তার এভাবে ডিউটি ছেড়ে আন্দোলনে নেমে পড়ায় ঘুম ছুটেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের জুনিয়র ডাক্তারদের দীর্ঘদিনের দাবি ছিল, করোনা রোগীর চিকিৎসায় দিবারাত্র কাজ করে চলা ডাক্তাররা যদি মারণ এই ভাইরাসে সংক্রামিত হন সেক্ষেত্রে সেই ডাক্তার ও তাঁর পরিবারের চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে হবে সরকারকে। তবে মধ্যপ্রদেশ সরকারের তরফে এই দাবি মেনে নেওয়া হয়নি এখনও। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্যরত ডাক্তাররা আন্দোলনে বসে গেলেন সরকারের বিরুদ্ধে। দাবি না মানা পর্যন্ত তাঁরা ডিউটিতে ফিরবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট করে। সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রদেশের জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ অরবিন্দ মিনা বলেন, সোমবার চিকিৎসা কেন্দ্রের ওপিডি, আইপিডি সহ অন্যান্য বিভাগে কর্মরত জুনিয়র ডাক্তারা কাজ করছেন না। তিনি আরও জানান যদি, আজ সন্ধ্যার মধ্যে সরকার আমাদের দাবি মেনে না নেয় তবে ১ জুন থেকে রাজ্যের সমস্ত হাসপাতালের কোভিড ডিউটি থেকে সরে আসবেন জুনিয়ার ডাক্তারা।

আরও পড়ুন:মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৩ হাজার! বাড়ল লকডাউনের সময়সীমা

উল্লেখ্য, মধ্যপ্রদেশের জুনিয়র ডাক্তারদের দাবি, করোনা হাসপাতলে চিকিৎসার দায়িত্বে থাকা সকল জুনিয়র ডাক্তারদের আলাদা আলাদা ক্ষেত্রে বেড রিজার্ভ রাখতে হবে। চিকিৎসা সঙ্গে যুক্ত থাকার কারণে যদি ডাক্তাররা ভাইরাসে আক্রান্ত হন তবে উপযুক্ত সময় তাদের চিকিৎসার সুবিধা দিতে হবে। একইসঙ্গে দাবি জানানো হয়েছে, ডাক্তারদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারকে। প্রসঙ্গত, আগে গত ৬ মেএকই দাবিতে আন্দোলনে নেমে ছিলেন মধ্যপ্রদেশের জুনিয়র ডাক্তাররা। তবে সরকারের তরফে তড়িঘড়ি মৌখিকভাবে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে হাসপাতালে ফেরানো হয়। তবে এখনো পর্যন্ত দাবী পূরণ করা হয়নি। অবশেষে ফের আন্দোলনে নামলেন জুনিয়ার ডাক্তাররা।

Advt

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...