Wednesday, April 8, 2026

অবসর নিয়ে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন, দিল্লি বোঝার আগেই চাল মমতার

Date:

Share post:

আলাপনের কৌশলী অবসরে ভেস্তে গেল দিল্লির চক্রান্ত। কেন্দ্রের মুখে ঝামা ঘষে আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে বসালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব নির্ধারিত দিনে মুখ্যসচিবের পদ থেকে অবসর নিচ্ছেন আলাপন। মঙ্গলবার, থেকেই মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে কাজ করবেন তিনি। এই বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা। স্পষ্ট জানান, “আলাপনকে ছাড়ব না”।

আরও পড়ুন-দুর্গত এলাকায় দুয়ারে ত্রাণ, দ্রুত ক্ষতিপূরণ-পুনর্নির্মাণ: নির্দেশ মুখ্যমন্ত্রীর

আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যসচিবের পদে আরো তিন মাস কাজে রাখার জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছিল। নবান্নের (Nabanna) সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল মোদি সরকার। শুক্রবার কিন্তু কলাইকুন্ডা বৈঠকের পর আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লি নির্দেশ দেয় তাঁর অবসর গ্রহণের দিনই নর্থ ব্লকে কাজে যোগ দিতে বলা হয়। এর বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। তিনি সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন সোমবার সকালে। এদিকে সোমবার নবান্নে কাজে যোগদান আলাপন। তাঁকে পাশে নিয়ে কোভিড এবং মোকাবিলায় কাজের নির্দেশ দেন মমতা। তাঁর কিছুক্ষণ পরেই সাংবাদিক বৈঠক করে মমতা জানান, আলাপনকে দিল্লিতে যোগ দিতে বলে কেন্দ্র আরও একটা চিঠি পাঠিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর চিঠির কোনো জবাব দেয়নি। মুখ্যমন্ত্রী বলেন এটা অসাংবিধানিক সিদ্ধান্ত। একে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের প্রতিহিংসামূলক আচরণ বলেই মত মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “এত নির্মম প্রধানমন্ত্রী আগে দেখিনি”।

এরপরেই মুখ্যমন্ত্রী জানান, “আলাপনকে ছাড়ছি না। আজ তাঁর অবসর গ্রহণের দিন। মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে যোগ দেবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আইপিএসদের স্কেলেই বেতন হবে তাঁর। তিন বছরের জন্য তাঁকে এই পদে রাখা হয়েছে।” মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের কাছে মাথা নত করবে না বাংলা।

Advt

Related articles

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...