Wednesday, March 18, 2026

বৈঠকে অনুপস্থিত: প্রাক্তন মুখ্যসচিবকে শো-কজ কেন্দ্রের, কড়া জবাব তৈরি আলাপনের

Date:

Share post:

বদলি নিয়ে মুখ পুড়িয়ে, এবার বৈঠক নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) প্যাঁচে ফেলতে চাইছে কেন্দ্র। কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে না থাকার কারণে বিপর্যয় মোকাবিলা আইনের 5-A ধরায় রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবারের মধ্যে তাঁকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে সশরীরে উপস্থিত হয়ে তাঁকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। সূত্রের খবর, এর কড়া জবাব দিতে ইতিমধ্যেই চিঠি তৈরি করে ফেলেছেন আলাপন।

গত শুক্রবার কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)পর্যালোচনা বৈঠকে উপস্থিত না থাকার কারণেই আলাপনকে শো-কজ করা হয়েছে। রাজ্যের সুপারিশে আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ তিনমাস বাড়িয়েছিল কেন্দ্র। কিন্তু কলাইকুন্ডার বৈঠকের পর মুখ্যসচিব হিসেবে নয়, তাঁর অবসর গ্রহণের দিন নর্থ ব্লকে গিয়ে অন্য পদে আলাপনকে যোগ দিতে নির্দেশ দেয় কেন্দ্র। কিন্তু তাঁকে ছাড়তে রাজি ছিলেন না মুগ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, অবসর নেন আলাপন। তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগের কথা ঘোষণা করেন মমতা। এরপরেই তাঁকে শো-কজ নোটিশ পাঠানো হয়।

 

সূত্রের খবর, এর জবাবে কড়া চিঠি পাঠাচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেদিনের বৈঠকটি ছিল প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সেই বৈঠকে মুখ্যসচিবকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু রাজ্যের শীর্ষ স্থানীয় আমলা হিসেবে আলাপনকে সেখানে নিয়ে গিয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই তাঁরা বৈঠক থেকে বেরিয়ে দিঘায় পরিদর্শনে যান। সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন এতে আলাপনের দোষটা কোথায়?

সূত্রের খবর, সেদিনকার ঘটনা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর এবং মুখ্যমন্ত্রীর দীর্ঘক্ষণ অপেক্ষা এই সমস্ত কিছু বিষয় উল্লেখ করে চিঠি পাঠাচ্ছেন আলাপন। একই সঙ্গে তাঁকে এ রাজ্যের মুখ্যসচিব হিসেবে এক্সটেনসন দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে অবসরের দিন তাঁকে দিল্লি গিয়ে অন্য পদে যোগ দিতে বলা কতটা আইনসঙ্গত সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আলাপনের বদলে নিয়ে আগেই প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার প্রাক্তন মুখ্যসচিবকে শো-কজের ঘটনা সেই অভিযোগকেই আরও বেশি মান্যতা দিল বলেই মনে করা হচ্ছে।

 

 

 

spot_img

Related articles

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...