Saturday, April 4, 2026

জগদ্দল জুটমিল খোলার দাবিতে অবরোধ বিক্ষোভে সামিল কয়েক হাজার শ্রমিক

Date:

Share post:

জগদ্দল জুটমিল খোলার দাবিতে কার্যত লকডাউনের মধ্যেও পথ অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের । অভিযোগ, পিএফ-এর টাকা জমা দিচ্ছে না কর্তৃপক্ষ ৷
চলতি বছরের ১৬ মে থেকে রাজ্যে কার্যত লকডাউন ঘোষণার পরই তড়িঘড়ি জুটমিল টি বন্ধ করে দেওয়া হয়। এরপর রাজ্য প্রশাসন নির্দিষ্ট সংখ্যক শ্রমিক নিয়ে জুটমিল চালানোর শিথিলতা দিলেও, সুযোগের সদ্ব্যবহার করে জুটমিল খোলার নাম করছে না কর্তৃপক্ষ। এই অভিযোগ তোলার পাশাপাশি আজ মঙ্গলবার জুটমিল খোলার দাবিতে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷
এই জুটমিলে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। মিল বন্ধ থাকায় লকডাউনের মধ্যে কার্যত অনাহারে-অর্ধাহারে দিন কাটছে শ্রমিক পরিবারগুলির ।কারখানার শ্রমিকদের সমর্থনে এগিয়ে আসেন সিটুর উত্তর ২৪ পরগনার সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়। তাঁর নেতৃত্বে প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলে। শ্রমিকরা রাস্তার উপর বসে পড়েন।
গার্গী চট্টোপাধ্যায় জানান , আলোচনার মাধ্যমে দ্রুত জুটমিল খুলে দেওয়া উচিত। একেই করোনা ভাইরাসের সংক্রমণ, তার মাঝে কার্যত লকডাউন। সব মিলিয়ে জুটমিল বন্ধ থাকায় তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে শ্রমিকদের পরিবার।

শ্রমিকদের অভিযোগ, আমরা কাজ করতে চাই ৷ এখন আমাদের অনাহারে দিন কাটছে ৷ শ্রমিক আবাসনে নূন্যতম পানীয় জলের যোগান দেওয়া হচ্ছে না । এই মিল বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্থ প্রায় তিনহাজার মানুষ । এরপর অনাহারে মরতে হবে ৷

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...