Wednesday, June 24, 2026

পরিকল্পনামাফিক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বয়কট করেন মুখ্যমন্ত্রী, দাবি ধনকড়ের, নিশানায় সদ্য প্রাক্তন মুখ্যসচিবও

Date:

Share post:

যখন কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে ঠিক সেই সময় আগুনে ঘি ঢাললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সঙ্গে জিইয়ে রাখলেন রাজ্য-রাজ্যপাল সংঘাতও। ধনকড়ের ট্যুইটের নিশানায় ফের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল টুইট করে দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করেই প্রধানমন্ত্রীর সঙ্গে কলাইকুণ্ডায় রিভিউ বৈঠক বয়কট করেছিলেন।

টুইটে তিনি ধনকড় আরও দাবি করেছেন, ‘‌২৭ মে রাতে মমতা তাঁকে ফোনে জানিয়েছিলেন, বৈঠকে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকলে, তিনি বৈঠক বয়কট করবেন। ২৮ মে পরিকল্পনামাফিক মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে থাকেন না। বৈঠক বয়কট করেন। বৈঠক সংক্রান্ত বিষয়ে অসত্য কথা বলছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই পদক্ষেপ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যবহার যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্যের পরিপন্থী।

আরও পড়ুন : Breaking: BJPর নয়া ছক: 6 মাসের মধ্যে উপনির্বাচন নয়?

ধনকড়ের নিশানায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যসচিবের উদ্দেশে এদিন রাজ্যপাল টুইট করে লিখেছেন, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দীর্ঘ ইতিহাসে ২৮ মে দিনটি ‘কালো দিন’ হিসেবে থাকবে। প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে ধ্বংস হয়েছে দেশের গণতন্ত্র। অহং জিতল, পরাজিত নাগরিক পরিষেবা।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...