Saturday, April 4, 2026

মানুষের স্বার্থে ৬ কেন্দ্রে দ্রুত উপনির্বাচন চায় তৃণমূল, সঙ্গে রাজ্যসভার ভোটও

Date:

Share post:

করোনা (Corona) কিছুটা নিয়ন্ত্রণে এলেই রাজ্যের ৬টি বিধানসভা আসনে (Assembly Seat) দ্রুত উপনির্বাচন (By Poll) চায় শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। একইসঙ্গে রাজ্যসভায় (Rajyasabha) শূন্য আসনগুলিতেও নির্বাচন চায় ঘাসফুল শিবির। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের (Election Commission) দৃষ্টি আকর্ষণ করেছে তৃণমূল।

পশ্চিমবঙ্গের সামসেরগঞ্জ, জঙ্গিপুর, খাড়দহ,ভবানীপুর, শান্তিপুর, দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। রাজনৈতিক মহলের হিসেব বলছে এই ৬টি কেন্দ্রের প্রতিটিতেই ঘাসফুল প্রার্থীদের জয় কার্যত নিশ্চিত। একইসঙ্গে ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) নির্বাচিত হওয়ার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব করা যায়, ততই ভালো।

আরও পড়ুন : পিছলো মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা, সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি গঠন

অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) বিজেপিতে (BJP) যোগ দেবেন বলে ইস্তফা (Resign) দিয়েছিলেন গত ফেব্রুয়ারি মাসে। আর বিধানসভা ভোটে জিতে মন্ত্রী হয়ে রাজ্যসভার থেকে পদত্যাগ করেন মানস ভুঁইয়া (Manas Bhuiya)। ফলে বাংলা থেকে দু’টি রাজ্যসভার আসনে নতুন প্রার্থী নির্বাচিত হওয়ার কথা। তামিলনাড়ুতেও ৪টি রাজ্যসভার আসন খালি রয়েছে। এই দু’রাজ্যেই রাজ্যসভার ভোট হলে বিজেপি-বিরোধী প্রার্থীদেরই জিতে আসা নিশ্চিত।

তৃণমূল শিবিরের বক্তব্য, রাজ্যসভার ভোট সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে দেন না। ভোট দেবেন নির্বাচিত বিধায়করাই। এবং তা হবে বিধানসভা ভবনের ভিতর। ফলে শারীরিক দূরত্ব বজায় রেখে নির্বাচন করতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। দরকার হলে দু’দফায় তা করানো যেতে পারে। সংবিধান অনুযায়ী ৬ মাসের মধ্যে রাজ্যসভার ভোট করতে হবে। করোনা পরিস্থিতির এখন কিছুটা উন্নতি হয়েছে। আর একটু ভাল হলেই ভোট-পর্ব সেরে ফেলা ভাল। রাজ্যসভায় শক্তি কম থাকার অর্থ, রাজ্যের স্বার্থ সম্পর্কিত বিষয় তোলার সুযোগ কম থাকা। অন্যদিকে, বিধানসভা কেন্দ্রের বিধায়ক না থাকা মানে সেখানকার মানুষের অভিভাবক না থাকা। মানুষের কোনও অসুবিধা হলে সেটা জানার জন্য বা সমাধান করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি থাকা অত্যন্ত জরুরী।

Advt

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...