Saturday, March 28, 2026

দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লক্ষের কম, কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা

Date:

Share post:

মঙ্গলবারের তুলনায় বুধবার খানিকটা বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ২০৭ জন। অতিমারির শুরু থেকে এখনও পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৩৫ হাজার ১০২ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ২ কোটি ৮৩ লক্ষ। দৈনিক সংক্রমণ কম হতেই দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে সক্রিয় রোগী সংখ্যা কমেছে ১ লক্ষেরও বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৭ লক্ষ ৯৩ হাজার ৬৪৫ জন। এর সঙ্গে দেশে সংক্রমণের হারও কমছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৬.৫৭ শতাংশ।

আরও পড়ুন : পিছলো মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা, সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি গঠন

জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা পরীক্ষা হয়েছে ২০ লক্ষ ১৯ হাজার ৭৭৩ জনের। কর্নাটক এবং মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ১৪ হাজারে নেমেছে। যদিও কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সাড়ে ১৯ হাজারের বেশি। অন্ধ্র্রপ্রদেশে আগের থেকে আক্রান্ত কমলেও ১১ হাজারের বেশি রয়েছে গত ২৪ ঘণ্টায়। পশ্চিমবঙ্গে তা নেমে এসেছে সাড়ে ৯ হাজারের নীচে। ওড়িশাতে তা সাড়ে ৮ হাজারের ঘরে।

মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪২৪ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ১৩৭ জন। একদিনে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪৩৫ কমেছে। রাজ্যে বর্তমান সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.২০ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭২২ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১৩১।

Advt

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...