Wednesday, June 3, 2026

মহানগরে প্রাক বর্ষার বৃষ্টি আরো তিন দিন, কেরলে বর্ষার আগমন আজই

Date:

Share post:

সম্ভবত আজই বর্ষার আগমন (monsoon in India) হতে চলেছে ভারত ভূখণ্ডে। মৌসম ভবন (Mausam bhawan) জানিয়েছে যদি আবহাওয়া অনুকূল থাকে তবে আজ- কালের মধ্যেই কেরলে(monsoon in Kerala) পুরোপুরি বর্ষা ঢুকে যাবে । বঙ্গবাসী এতে খুব আনন্দিত হবার কিছু নেই । কারণ বাংলায় (West Bengal) বর্ষা আসতে এখনো কিছুটা বিলম্ব আছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সাধারণত কেরলে বর্ষা আসে ১ জুন। কিন্তু ব্যতিক্রম ঘটলো এবছর। সুপার সাইক্লোন ইয়াসের (super cyclone yaas) প্রভাবে এই বিঘ্ন বলে মনে করা হচ্ছে।

এদিকে পুরোপুরি বর্ষা না ঢুকলেও কলকাতা(Kolkata), মহানগর ( greater Kolkata)এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে(districts of South Bengal) কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া(Alipur weather office) দফতরের মতে এই বৃষ্টি প্রাক বর্ষার বৃষ্টি। যা চলবে আগামী আরো দিন তিনেক ধরে। যদিও সব জায়গায় সমান বৃষ্টি হবে না। কোথাও হালকা । কোথাও মাঝারি (chances of rainfall)। কোথাও আবার বজ্র বিদ্যুত্‍ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূমে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গেও অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপরে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ দখিনা বাতাস ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর ভর করে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। তবে বৃষ্টি হলেও মাঝে মাঝে রোদের দেখাও মিলবে। সেইসঙ্গে গুমোট অস্বস্তিভাব বজায় থাকবে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটাই বেশি।

Advt

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...