Monday, April 13, 2026

সিলিন্ডারে বিস্ফোরণ, উত্তরপ্রদেশে হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে মৃত ১০

Date:

Share post:

সিলিন্ডার বিস্ফোরণের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি৷ চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের ৷ বহু মানুষ আটকে রয়েছেন বাড়িটির ধ্বংসস্তূপের মধ্যে৷ একাধিক জন আহত৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাউ জেলায়৷

জানা গিয়েছে, সকাল সাড়ে ৭টা নাগাদ মাউ জেলার ওয়ালিদপুর গ্রামে সিলিন্ডার বিস্ফোরণ হয় একটি দোতলা বিল্ডিংয়ে৷ বিস্ফোরণের জেরে ধসে পড়ে বাড়িটি৷ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সিলিন্ডারে গ্যাস লিক করছিল৷ বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় বাড়িটিতে৷ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গ্রামবাসীরা পুলিশের সঙ্গে হাত মিলিয়েছেন উদ্ধার কাজে। প্রায় ১৪ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েেছ। তাঁদের মধ্যে ৭ জনকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই মৃত বলে জানানো হয়। বাকি ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

Advt

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...