Tuesday, June 23, 2026

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে আজ প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র

Date:

Share post:

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হচ্ছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ কুমার মিশ্র। সব ঠিকঠাক থাকলে  আজ বুধবার তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

এনএইচআরসি চেয়ারম্যানের পদটি গত প্রায় ছয় মাস ধরে শূন্য ছিল। ২০২০ সালের ডিসেম্বরে দেশের প্রাক্তন মুখ্য বিচারপতি এইচ এল দাত্তু জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন থেকে অবসর নেওয়ার পর এই পদটি খালি পড়ে রয়েছে। অস্থায়ী চেয়ারপার্সন হিসাবে কাজ সামলাচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রফুল্ল চন্দ্র পান্ত।

বিচারপতি অরুণ মিশ্র ২০২০ সালের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে অবসর গ্রহণ করেছিলেন।
সোমবার বিচারপতি অরুণ মিশ্রের নিয়োগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি দ্বারা অনুমোদিত হয়েছিল। ওই কমিটিতে প্রধানমন্ত্রী মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার সভাপতি ওম বিড়লা, রাজ্যসভার উপ-চেয়ারম্যান হরিবংশের পাশাপাশি রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খড়গকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

অরুণ মিশ্রের পাশাপাশি জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি মিত্তল কুমার এবং আইবির প্রাক্তন ডিরেক্টর রাজীব জৈনের নামও সুপারিশ তালিকায় ছিল।

Advt

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...