Saturday, April 4, 2026

১৬ জুনের মধ্যে বাস ভাড়া না বাড়লে চাক্কা বনধের পথে বাস মালিকরা

Date:

Share post:

লকডাউনের মধ্যেই বাস মালিকদের কড়া হুঁশিয়ারি। তাদের স্পষ্ট কথা, ভাড়া না বাড়লে তাদের পক্ষে সম্ভব নয় রাস্তায় বাস নামানো।

কেন ভাড়া বাড়াতে মরিয়া বাস মালিকরা? তাঁরা বলছেন, ডিজেলের দাম যেভাবে ৯০-এর ঘর ছুঁয়েছে, তাতে বাস ভাড়া বাড়ানোটা বাধ্যতামূলক। নইলে ক্ষতি স্বীকার করে আর বাস নামানো যাবে না। কোভিড পরিস্থিতি এমনিতেই কোমর ভেঙে দিয়েছে বাস মালিকদের। সরকারের ভর্তুকি দিয়ে আর যাই হোক বাস চালানো সম্ভব হবে না। বাস মালিক ইউনিয়নগুলি কার্যত এ বিষয়ে সহমত। ইউনিয়নের পক্ষ থেকে বুধবার সকালে নাগেরবাজারে দাঁড়িয়ে থাকা বাসগুলির গায়ে পোস্টার সাঁটিয়ে দেন। তাতে লেখা, দিদি আমাদের বাঁচান। মুখ্যমন্ত্রী, পরিবহনমন্ত্রীর কাছে ইতিমধ্যে চিঠি দিয়ে তাঁরা আবেদনও করেছেন। তাঁরা চাইছেন, লকডাউন উঠে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার আগেই ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিক সরকার। নইলে সাধারণ মানুষের সমস্যা বাড়বে।

আরও পড়ুন:নতুন মুখ্যসচিব আসতেই প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, ৫২ জন আইপিএসকে বদলি

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...