Saturday, April 4, 2026

প্রতিরক্ষা দফতরের অবসরপ্রাপ্ত কর্মী-আধিকারিকদের অনুমতি ছাড়া বই প্রকাশে নিষেধাজ্ঞা কেন্দ্রের

Date:

Share post:

ভারত সরকারের সিকিউরিটি এজেন্সি অর্থাৎ প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা থেকে অবসরপ্রাপ্ত কোনও কর্মী- অফিসারদের সংশ্লিষ্ট সংস্থার প্রধানের অনুমতি ছাড়া নিজের কর্মজীবনের বিষয়ে কোনও বই প্রকাশ করতে পারবেন না। নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।

সোমবার ‘মিনিস্ট্রি অফ পার্সোনেল, পাবলিক গ্রিভানসেস অ্যান্ড পেনশনস’এর তরফে একটি নির্দেশিকা জারি করে। তাতে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মী-আধিকারিকরা নিজের কর্মসূত্রে পাওয়া এমন কোনও তথ্য বা খবর প্রকাশ করতে পারবেন না যে কারণে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা বিপদের মুখে পড়ে। এই কথার অমান্য করলে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন-করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ গেছে ৫৯৪ জন চিকিৎসকের, তথ্য পেশ করল আইএমএ

প্রসঙ্গত, ২০১২ সালে লাদেন হত্যা সংক্রান্ত তথ্য প্রকাশ করে নেভি সিল ম্যাথ্যু স্কট বিসোনেট ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছিল। এর কারণে তাঁকে শাস্তির মুখেও পড়তে হয়। তবে আমেরিকার প্রশাসনের হাতে বই বিক্রির সমস্ত টাকা প্রায় ৭ মিলিয়ন আমেরিকান ডলার জমা দিয়ে শাস্তির হাত থেকে রক্ষা পান ম্যাথ্যু। বিশ্লেষকদের মতে, সিকিউরিটি এজেন্সি-র মতো জায়গায় কাজ করার সময় অনেক গোপন খবর কর্মী-অফিসারদের কাছে থাকে। খবরগুলি সামনে চলে এলে দেশের ক্ষতি হতে পারে। ফলে দেশের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advt

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...