Saturday, April 4, 2026

“নিরুদ্দেশ” রাজীব খোঁজ নেন না রুদ্রনীল-বৈশালীদের, ফোন ধরেন না বিজেপি নেতাদের

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন সেচ ও বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কি “নিরুদ্দেশ”? প্রশ্ন খোদ বিজেপি নেতাদের! বিধানসভা ভোটে গো-হারা হারের পর ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক নাকি বেপাত্তা! দলের কোনও নেতার ফোন তিনি ধরছেন না। এমনকী দলের কোনও মিটিংয়েও যোগ দেন না। গেরুয়া শিবিরের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন তাঁর। এমন দাবি দলের রাজ্য নেতাদেরই। তাঁদের আরও দাবি, তৃণমূলে ফেরার রাস্তা তৈরিতেই এখন মনোনিবেশ করেছেন রাজীব। তৃণমূলের নেতাদের সঙ্গে নাকি গোপনে যোগাযোগও করছেন তিনি।

ভোটের আগে দলবদলের পর বিধানসভায় নিজের কক্ষ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বগলদাবায় করে নিয়ে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তখনই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছিল, ভোটের ফলাফল বিজেপির বিরুদ্ধে গেলে ঘরে ফেরার পথ করে রাখলেন রাজীব। আবার ভোটে হারার পর রাজীব গলাতেই মুখ্যমন্ত্রীর প্রশস্তি শোনা গিয়েছিল। বলেছিলেন, “যতদিন বাঁচবো, ততদিন আমি দিদিকে শ্রদ্ধা করব”। তবে ফের তৃণমূলে তিনি যাচ্ছেন বা তৃণমূল তাঁকে ফিরিয়ে নেবে তেমন কিছু এখনও পর্যন্ত শোনা যায়নি।

এদিকে রাজীবের প্রতি আক্ষেপ বা অভিযোগের সুর শোনা গেল তাঁরই দুই অনুগামী বিজেপির দুই হেরো প্রার্থীর গলায়। বিধানসভা ভোটে ভবানীপুরে বিজেপির সেলিব্রিটি প্রার্থী রুদ্রনীল ঘোষ বলেন, “ভবানীপুরে আমি ত্রাণ দিতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হই, বিজেপির অন্য নেতারা ফোন করে খোঁজ নিলেও রাজীবদা একটিবারের জন্যও ফোনও করেননি।” রাজীবের জেলা হাওড়ার বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া যথারীতি ক্ষুব্ধ। বৈশালীর কথায়, “আমার ছেলে গুন্ডাদের হাতে মার খেলো, অথচ রাজীবদা একবারও খোঁজ পর্যন্ত নিল না।” সব মিলিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতিগতি নিয়ে প্রশ্ন ও গুঞ্জন গেরুয়া শিবিরের অন্দরেই।

আরও পড়ুন- দেশে টিকার আকাল আর অন্য দেশে দান করা ভ্যাকসিন পড়ে পড়ে নষ্ট হচ্ছে!

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...