Tuesday, June 2, 2026

বেআইনিভাবে কোভিড ওষুধ মজুত করেছে গম্ভীরের সংস্থা, হাইকোর্টকে জানালো ড্রাগ কন্ট্রোলার

Date:

Share post:

সম্পূর্ণ বেআইনিভাবে করোনা চিকিৎসার জীবনদায়ী ওষুধ ফ্যাবিফ্লু সংগ্রহ, মজুত এবং বিতরণ করেছে গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী(Gautam Gambhir foundation) সংস্থা। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের(Delhi High Court) কাছে এমন তথ্যই পেশ করল ড্রাগ কন্ট্রোলার(drug controller)। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বোম্বে ফাউন্ডেশন এবং ওষুধ ব্যবসায়ীদের পাশাপাশি এই ধরনের অন্যান্য মামলাগুলোকে নজরে আনা হবে। একইসঙ্গে দেরি না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ড্রাগ কন্ট্রোলার।

উল্লেখ্য, ডক্টর গর্গ নামে একজন চিকিৎসকের পরামর্শে নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে করোনার ওষুধ ফ্যাবিফ্লু-র ২৬২৮টি স্ট্রিপ কিনেছিলেন গম্ভীর৷ ওষুধ বিতরণের পর গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থার হাতে থাকা ২৮৫ স্ট্রিপ ওষুধ সরকারি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়৷ তবে এ প্রসঙ্গে আগেই আদালত প্রশ্ন তোলে, কীভাবে একটি প্রেসক্রিপশন দেখে সরবরাহকারীরা এত বিপুল সংখ্যক ওষুধ গম্ভীরের সংস্থার হাতে দিল? এক সপ্তাহের মধ্যে ড্রাগ কন্ট্রোলারকে তদন্ত করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত৷ একই সঙ্গে গোটা প্রক্রিয়ায় কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তাও আদালতকে জানাতে বলা হয়৷ বৃহস্পতিবার সেই মর্মেই রিপোর্ট পেশ করল ড্রাগ কন্ট্রোলার।

আরও পড়ুন:যোগী আদিত্যনাথ ও রামদেবের লেখা বই এবার উত্তরপ্রদেশের কলেজে পাঠ্য হলো

তবে শুধু গম্ভীর নন, দিল্লির আপ বিধায়ক প্রবীণ কুমার এবং প্রীতি তোমারের বিরুদ্ধেও ড্রাগ কন্ট্রোলারকে তদন্ত করার নির্দেশ দিয়েছিল আদালত৷ এই দুই বিধায়কের বিরুদ্ধে নিজের কাছে অক্সিজেন মজুত করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সেই মর্মেই ড্রাগ কন্ট্রোলের তরফে জানানো হয়, গৌতম গম্ভীর ফাউন্ডেশন এর পাশাপাশি একই অভিযোগে অভিযুক্ত আপ বিধায়ক প্রবীন কুমার।

Advt

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...