Tuesday, April 28, 2026

রীনাকে দুর্নীতি দমন শাখার ওএসডি করলেন মমতা

Date:

Share post:

রাজ্যে দুর্নীতি দমন শাখার অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিযুক্ত হলেন প্রাক্তন আইপিএস অফিসার রীনা মিত্র (Rina Mitra)। 1983 ব্যাচের এই আমলা স্বরাষ্ট্র মন্ত্রকের অভ্যন্তরীণ বিভাগের স্পেশাল সেক্রেটারি ছিলেন। ২০১৯-এ অবসর নেওয়ার পরে তাঁকে রাজ্যে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এবার তাঁকে Anti-corruption Directorate ওসিডি করলেন মমতা।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এবার রীনাকে দুর্নীতি দমন শাখার দায়িত্বে এনে প্রশাসনকে আরও শক্ত হাতে মুখ্যমন্ত্রী ধরতে চাইছেন বলেই মত।

রিনা যখন অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন প্রাক্তন ডিজি সুরজিৎ করপুরকায়স্থ (Surajit Karpurskayestha)। কিন্তু সেই পদের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে সিভিল সার্ভিস অ্যাকাডেমিতে পুনর্বাসন দেওয়া হয়েছে। তবে এখন অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা পদটি তুলে দিয়েছে রাজ্য সরকার। তার বদলে রীনাকে এসিডি-র ওএসডি করা হয়েছে।

Advt

Advt

 

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...