Sunday, April 5, 2026

নিশিথের গড়ে বিজেপিতে ভাঙন ধরাচ্ছেন উদয়ন?

Date:

Share post:

তৃণমূল নেতা উদয়ন গুহ দিনহাটায় ফিরতেই কার্যত শুরু হয়ে গেল বিজেপিতে ভাঙনের প্রক্রিয়া। হাতছাড়া হতে চলেছে দিনহাটা-১ নম্বর ব্লকের বিজেপি পরিচালিত ভেটাগুড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েত। যা বিজেপি সাংসদ নিশিথের গড় বলে পরিচিত ছিল। শনিবার তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহের হাত থেকে গ্রাম পঞ্চায়েতের ৪ জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এছাড়াও যুবলিগের নেতা জয় গুহ তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের যে ৪ সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তাঁরা হলেন যতীন্দ্র নাথ বর্মন, ববিতা মণ্ডল, বর্ণা ঘোষ এবং সুষমা বর্মন। গত পঞ্চায়েত নির্বাচনে ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সব আসনে জয়ী হয় তৃণমূল। তৃণমূল নেতা নিশীথ প্রামানিক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ সদস্যও গেরুয়া শিবিরে যান। ফলে ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চলে যায়। এবার বিধানসভা ভোটে তৃণমূল ফেরার ২ মাসের মাথায় আবার ৪ জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।

এ বিষয়ে তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ বলেন, ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েতের চারজন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন। এরা সকলেই তৃণমূল কংগ্রেসের টিকিটের জয়ী হয়েছিলেন। নানা চাপে পড়ে তারা বিজেপির দিকে গিয়েছিলেন। এবার ফের তারা তৃণমূলে চলে এলেন। উদয়নবাবু আরও বলেন, আগামী দুই দিনের মধ্যে ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রায় সব সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে সামিল হবেন।

বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের পালটা বলেন গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলে সংগঠন দুর্বল এমন ভাবার কারন নেই।

আরও পড়ুন- নতুন দায়িত্বে সম্মানিত, দেশের সর্বত্র পৌঁছে দেব তৃণমূলনেত্রীর বার্তা: টুইট অভিষেকের

Advt

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...