Saturday, June 27, 2026

নতুন দায়িত্বে সম্মানিত, দেশের সর্বত্র পৌঁছে দেব তৃণমূলনেত্রীর বার্তা: টুইট অভিষেকের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসে বড়সড় রদবদল। আরও গুরুত্ব বাড়ল তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন তিনি। এরপরই নতুন ভূমিকা নিয়ে টুইট করেন অভিষেক। তিনি লেখেন:

“দল আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছে তাতে আমি সম্মানিত। আমি দলের প্রত্যেক সৈনিককে ধন্যবাদ জানাই। তাঁরা সমস্ত প্রতিকূলতার পরেও আমার সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছিলেন এবং বাংলাকে জয়ী করতে সাহায্য করেছিলেন। আমি সবাইকে আশ্বস্ত করছি যে আমি জনগণের সেবায় কোনও ত্রুটি ছাড়ব না। ভারতের প্রতিটি কোণে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা পৌঁছে দেব। আমি দলের বর্ষীয়ান সহকর্মীদের প্রণাম জানাই। সমস্ত প্রতিকূলতার পরেও দলের পাশে দাঁড়িয়েছেন।”

বিধানসভা নির্বাচনের প্রচার হোক বা বিপুল জয়ের পরে অভিনন্দন জানানো- সব বিষয়ই দলীয় কর্মীদের গুরুত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার বলেছেন, নিচুতলার কর্মীরাই তৃণমূলের সম্পদ। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ল্যান্ড স্লাইড ভিকট্রির পিছনে তাঁকেই নেপথ্য নায়ক বলছে সব মহল। এই পরিস্থিতিতে অভিষেকের দলে গুরুত্ব বৃদ্ধির আভাস ছিলই। সে মতোই যুব তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হল অভিষেককে। বিধানসভা নির্বাচনের আগে তাঁকে দেখা গিয়েছে পাহাড় থেকে সমুদ্র, জঙ্গলমহল থেকে সীমান্ত- ভোট প্রচারে ছুটে বেড়িয়েছেন তিনি। এবার তৃণমূল নেত্রীর বার্তা ভারতের কোণায় কোণায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন অভিষেক। নতুন দায়িত্ব পেয়ে দলের কর্মীদের প্রতি সম্মান জানিয়ে প্রকৃত নেতার ভূমিকা পালন করলেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন- উহানের ল্যাব থেকে মুছে ফেলা হয়েছে করোনার উৎস, দাবি গবেষকের

Advt

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...