Sunday, April 5, 2026

নেত্রীর ধমকের পরেও ফের লাইভে মদন মিত্র, দেখুন কী বললেন!

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। নানা ইস্যুতে প্রায়ই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র লাইভে চলে আসেন। আর তা নিয়ে এবার দলের ভার্চুয়াল সাংগঠনিক বৈঠকে কার্যত ধমক খেতে হল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাতেও তিনি থামলেন না। বাড়ি ফিরে ফের লাইভ মদন মিত্র।

শনিবারের ফেসবুক লাইভ শুরু করেন রবীন্দ্রনাথ আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি দেখিয়ে, গানও শোনান। কিন্তু সেই গানে যেন অভিমানের সুর ছিল। তবে দলনেত্রীর নির্দেশ মেনে তিনি যে আর যখন তখন বিশেষ লাইভে আসবেন না তাও জানিয়ে দিলেন।

২০১৬ সালের বিধানসভা ভোটে কামারহাটিতে সিপিএম প্রার্থীর কাছে হেরে যান মদন মিত্র। কিন্তু তাও এলাকায় দাপট ধরে রেখেছিলেন। নানা সামাজিক কাজের সঙ্গে যুক্তও থেকেছেন। সেই সঙ্গে থেকেছেন ফেসবুক লাইভেও। সম্প্রতি একটি ফেসবুক লাইভে দাবি করে বসেন, কামারহাটি পুরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হোক তাঁকে। তাহলে তিনি কামারহাটিকে কলকাতার থেকেও সুন্দর করে গড়ে তুলবেন। পরে সেই লাইভ ফেসবুক থেকে উধাও হয়ে যায়। একাধিকবার তিনি ফেসবুক লাইভে এসে দলকে মাঝে মধ্যেই বিব্রত করেছেন। সেই ঘটনার রেস টেনেই দলেনত্রী তাঁকে বলেন সব কিছু নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করা যায় না।

শনিবার আপাতত ‘শেষ লাইভে’ মদন মিত্র বলেন, ‘‘দিদির কাছে মদন মিত্রের ফেসবুকের থেকে ফেসভ্যালু বেশি। কোথাও কোনও দাগ নেই। কাটা ছেঁড়া নেই।’’ তার পরই মুখে হাসি ধরে রেখে মদন মিত্র বলেন, ‘‘কাল থেকে সেই মদন মিত্রকে আর পাবেন না, যাঁকে কথায় কথায় পেতেন।’’

দলের সাংগঠনিক রদবদলে নতুন দায়িত্ব প্রাপ্ত নেতাদের শুভেচ্ছা জানাতে ভোলেননি মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন দায়িত্ব প্রসঙ্গে বলেন, ‘‘এত দিন দিদির ডিপ ডিফেন্সে আমি জাগ্রত ছিলাম। এ বার থেকে অভিষেকের ডিফেন্সেও আছি।’’ প্রায় ২২ মিনিট চলে মদন মিত্রের এই লাইভ।

আরও পড়ুন- সোমবার থেকেই শুটিং শুরু হচ্ছে বলিউডে, মহারাষ্ট্রেও শুরু আনলক প্রক্রিয়া

Advt

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...