Wednesday, June 24, 2026

ফের হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা দিলীপ কুমার

Date:

Share post:

হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্ট জনিত কারণেই রবিবার সকালে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন দিলীপ কুমার।

বর্ষীয়ান অভিনেতার শারীরীক অবস্থা সম্পর্কে তাঁর স্ত্রী সায়রা বানু জানান, গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন কিংবদন্তী অভিনেতা। তাই রবিবার সকালে কোভিড রোগীর জন্য নির্দিষ্ট নয় এমন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রক্ত পরীক্ষার সঙ্গে সঙ্গে আরও অনান্য পরীক্ষানিরীক্ষা করা হবে। তিনি আরও জানান, করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পর থেকে দিলীপ কুমার কারও সঙ্গে সাক্ষাৎ করেননি। যেহেতু তাঁর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এর আগে ফুসফুসে সংক্রমণ হওয়ার কারণে দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গত বছর কোভিডে নিজের দুই ভাইকে হারিয়েছেন দিলীপ কুমার। ৮৮ বছরের আসলাম খান এবং ৯০ বছরের আহসান খান দু’জনেই কোভিডে প্রাণ হারান।  তাই কোভিডের হাত থেকে বাঁচার জন্য স্বেচ্ছায় নিভৃতবাসে যান অভিনেতা। সেখান থেকেই টুইটে দিলীপ লেখেন, ‘আমার স্ত্রী সায়রা কোনও ঝুঁকি নিতে চায় না। তাই আমি নিভৃতবাসে রয়েছি। আপনারাও খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না’।

১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্ম মুহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমারের। চলচ্চিত্র জগতে ‘ট্রাজেডি কিং’ নামেই পরিচিত তিনি। ১৯৪৪ সালে ‘বম্বে টকিজ’-এর ব্যানারে ‘জোয়ার ভাটা’দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। সেই শুরু। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবি পুরেছেন তাঁর ঝুলিতে। ১৯৯৪ সালে তাঁকে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার দেওয়া হয়। এমনকি পদ্মবিভূষণ পুরস্কারেও ভূষিত হন এই কিংবদন্তী অভিনেতা।

Advt

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...