Monday, June 8, 2026

কুৎসা না করে গঠনমূলক আলোচনা করুন: নাম না করে শুভেন্দুকে তোপ অভিষেকের

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে প্রথম সাংবাদিক বৈঠকেই নাম না করে বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, তৃণমূল (Tmc) ভবনের সাংবাদিক বৈঠকে শুভেন্দুর নাম না করে অভিষেক বলেন, “কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন। দিল্লির তল্পিবাহক হতে গিয়ে বাংলার মানুষকে অপমান করছেন। হুমকি দিচ্ছেন, বাংলার ৪০ লক্ষ মানুষ বিজেপি শাসিত রাজ্যে কাজ করেন, তাঁদের দেখে নেওয়া হবে বলে। এই ধরনের কথা বাংলার মানুষ সহ্য করেন না, পছন্দ করেন না”।

এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “বিরোধী দলনেতাকে অনুরোধ করব গঠনমূলক আলোচনা করুন”।

একই সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) বিরুদ্ধেও তোপ দাগেন অভিষেক। বলেন, “উনি আমার থেকে অনেক বড়। রাজ্যের রাজ্যপাল। তাঁকে নিয়ে কোনও মন্তব্য করব না। তবে, রাজ্যপাল সুলভ আচরণ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হওয়ার 24 ঘণ্টার মধ্যেই তাঁকে আক্রমণ করছেন এটা ঠিক নয়”।

আরও পড়ুন:তাজপুরে দুর্গতদের পাশে 2 স্বেচ্ছাসেবী সংগঠন, সঙ্গে কুণাল

সায়নী ঘোষকে (Sayani Ghosh) নিয়ে বিজেপির কুৎসামূলক অপপ্রচারের জবাব দিয়েছেন অভিষেক। মানুষের রায় প্রমাণ করে দিয়েছে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির কোনো স্থান নেই।

Advt

Related articles

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...