Saturday, April 4, 2026

‘বাম-কং জোট কেন? ‘লক্ষাধিক ভোটে হারার পর দিল্লিতে অভিযোগ কংগ্রেস প্রার্থীর

Date:

Share post:

কং-বাম জোট মেনেই তিনি প্রার্থী হয়েছিলেন উত্তরবঙ্গের মাটিগড়া-নকশালবাড়ি কেন্দ্রে৷ ওই কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী মোট ১,৩৯,৭৮৫ ভোট পেয়ে৷ কংগ্রেসের শঙ্কর মালাকার ২৩,০৬০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন৷

লজ্জাজনক পরাজয়ের মাসখানেক পর কংগ্রেস নেতা শঙ্কর মালাকার চিঠি লিখে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে অভিযোগ জানালেন,  “বামেদের সঙ্গে জোট সাধারণ মানুষ বিশ্বাস করেনি৷ তবুও জোট হয়েছে৷ জেলার নেতাদের মতামত নেওয়া হয়নি৷” একইসঙ্গে এই বর্ষীয়ান নেতার অভিযোগ, “ভোটের আগে দলে আমাদের মতকে প্রাধান্য দেওয়া হয়নি৷ এখন হারের পর্যালোচনায় কেন সামিল করা হচ্ছে?”  হারের কারণ নিয়ে তিনি প্রদেশ নেতাদের সঙ্গে নয়,  সরাসরি দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলতে চেয়েই সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন৷

এই চিঠির কথা প্রকাশ্যে আসতেই দলের অন্দরে প্রশ্ন উঠেছে, বামেদের সঙ্গে জোটে শঙ্কর মালাকারের যদি এতটাই আপত্তি ছিলো, তাহলে ওই জোটের প্রার্থী হিসাবে তিনি কেন ভোটে লড়লেন? প্রার্থী না হয়ে তখনই প্রতিবাদ করলেন না কেন? জয়ী হলে এসব প্রশ্ন আদৌ কি তুলতেন?

 

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...