Friday, June 26, 2026

অবতরণের সময় কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা, আহত কয়েকজন যাত্রী

Date:

Share post:

কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো একটি বিমান। মুম্বই থেকে ফিরছিল ভিস্তারা ইউকে ৭৭৫ বিমানটি। আবহাওয়া খারাপ হওয়ার দরুণ অবতরণের সময় জোরে কেঁপে ওঠে বিমানটি। ফলে দুর্ঘটনা এড়াতে এমার্জেন্সি ব্রেক কষে পাইলট। তাতে মাটি ছোঁয়ার আগের মুহূর্তে বিমানের ভিতরে প্রবল ঝাঁকুনি হয়। ফলে বিমানে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। এদের মধ্যে ৩ জন অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে বিমানবন্দরেই শুশ্রূষা করা হয়। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, যে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁরা হলেন, সুদীপ রায়, অনিতা আগরওয়াল এবং তিইরবরণ দাস এবং তিমিরের পুত্র শুভ। তাঁরা প্রত্যেকেই আপাতত স্থিতিশীল রয়েছেন।
জানা গেছে, অবতরণের জন্য যখন ক্যাপ্টেন প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন, তখন কলকাতার আকাশ জুড়ে চলছিল ব্যাপক ঝড়-বৃষ্টি। এই সময়েই ২০ হাজার থেকে ১৭ হাজার ফিট উচ্চতাতে নামার সময়ে এয়ার টার্বুল্যান্সে পড়ে বিমানটি। আবহাওয়া খারাপ থাকার জন্য ব্যাপক ঝাঁকুনি হয়। অবতরণের সঙ্কেত না দেওয়ায় যাত্রীরাও অবতরণের জন্য প্রস্তুত ছিলেন না। ফলে দুর্ঘটনাটি আরও তীব্র আকার ধারণ করে।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...