Friday, June 26, 2026

মানুষের সেবায় “আমরা আসছি”: ১০ টাকায় বিরিয়ানি থেকে বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে একদল যুবক

Date:

Share post:

২০২০ অতিমারী বছর থেকে মানব সেবায় পথ চলা শুরু একদল যুবকের। এরপর আমফান হোক লকডাউন কিংবা ইয়াস, দুঃস্থ অসহায় মানুষের পাশে ওরা আছে “আমরা আসছি” স্লোগান নিয়ে। যাঁরা কাজ হারিয়েছেন, এমন দিন আনি দিন খাই গরিব অসহায় মানুষের মুখে নিয়ম করে খাবার তুলে দিচ্ছে হুগলির ব্যান্ডেলের “আমরা আসছি” স্বেচ্ছাসেবী সংস্থাটি।

মহামারিতে এলাকার দুঃস্থ মানুষকে মাত্র ১০ টাকার বিনিময়ে ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত তুলে দিচ্ছে “আমরা আসছি”। আজ আবার ১০ টাকায় সেই সকল মানুষকে সুস্বাদু বিরিয়ানি (চিকেন/ডিম/সোয়াবিন) তুলে দিয়েছে তারা।

শুধু পেটপুরে খাওয়ানোই নয়, গরিব মানুষের চিকিৎসায় অর্থ দিয়েও সাহায্য করছে “আমরা আসছি”। করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন থেকে শুরু করে করোনা আক্রান্তের পরিবারের বাড়ি গিয়ে খাবার দিয়ে আসছে এই সংস্থার সদস্যরা। সংগঠনের অন্যতম সদস্য অরূপ সাহা জানিয়েছেন, ব্যান্ডেল এলাকায় যদি কোনও মানুষ কোনও সমস্যায় থাকেন, তাহলে তাঁদেরকে যেন নির্দ্বিধায় জানানো হয়। “আমরা আসছি” মানুষের সকল সমস্যায় ছুটে যাবে। এবং যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত তাঁরা মানুষের পাশে এভাবেই দাঁড়াবেন।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...