Monday, April 13, 2026

বিকালের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

Date:

Share post:

রবিবারের স্বস্তির বৃষ্টির পর সোমবার সকাল থেকেই মুখ ভার আকাশের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শুরুতেই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
রবিবার দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা। উত্তরবঙ্গ হয়ে রাজ্যের বাকি জায়গায় পৌঁছবে মৌসুমি বায়ু। তবে তার আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় চলছে প্রাক বর্ষার ঝড়বৃষ্টি। সোমবারও কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা -সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলেও পূর্বাভাস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়ায় সেখানে বর্ষার আগমন ঘটেছে। সাধারণত ৭ জুন রাজ্যে বর্ষার আগমন হয়। বঙ্গোপসাগরে আগামী ১১ জুন একটি নিম্নচাপ তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর জেরে দক্ষিণবঙ্গেও বর্ষার আগমন হবে বলে জানানো হয়েছে।

Advt

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...