Monday, April 13, 2026

৩৫ দিনে ২২ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! আজ কলকাতায় কত?

Date:

Share post:

৩৫ দিনে ২২ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি ১০০ টাকা ছোঁয়ার পথে পেট্রোলের দাম। দেশে প্রতিদিন একরকম ‘নিয়ম’ করে বাড়ছে জ্বালানির দাম। বুধবার পেট্রোলের দাম বাড়ল ২৪ পয়সা। এবং ডিজেলের দাম বাড়ল ২৫ পয়সা।

কলকাতায় এখন পেট্রোলের নতুন দাম ৯৫.৫২ টাকা। এবং ডিজেলের দাম ৮৯.৩২। বুধবার মুম্বইতে প্রতি লিটার পেট্রলের দাম ১০১.৭৬ টাকা এবং ডিজেল ৯৩.৮৫ টাকা। দিল্লিতেও পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে হয়েছে ৯৫.৫৬ টাকা। এবং ডিজেলের দাম ৮৬.৪৭ টাকা। গত রবিবার লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যগুলির আবেদন প্রসঙ্গে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছিলেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও কেন্দ্রকে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা কেন্দ্রের দায়িত্ব।

দু-এক দিন অন্তর দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। যা দেখে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে ভারত। গত বছর থেকে বহু মানুষ কাজ হারিয়েছেন। এবং এক সমীক্ষায় দেখা গিয়েছে আগামিদিনেও মানুষ কাজ হারাবেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকছে।

আরও পড়ুন-পাশে ছিলেন মমতা: আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কৃষক আন্দোলনের নেতৃত্ব

২৯ মে মুম্বইয়ে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। বাকি তিন মেট্রো শহর, দিল্লি, চেন্নাই এবং কলকাতাতেও পেট্রোলের দাম ১০০-র আশেপাশে। এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও।

Advt

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...