Sunday, June 21, 2026

দুঃখে পাশে তৃণমূল, বাংলায় বিজেপি টুরিস্ট গ্যাং: ‘বহিরাগতদের’ তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

মানুষের সুখের দিনে না থাক, দুঃখের দিনে পাশে থাকে তৃণমূল। আর বাংলায় ‘বহিরাগতরা’ টুরিস্ট গ্যাং- মুর্শিদাবাদে বজ্রাহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমে এই প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, বহরমপুরে বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে অভিষেক ফের বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়েও তোপ দাগেন। তিনি বলেন, “১০ টা নেতাকে এক ছাতার তলায় আনতে পারে না, ১৩০ কোটির দেশ কী ভাবে সামলাবে?”

ভোটের আগে বাংলায় প্রচারে এসে প্রান্তিক মানুষের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করেছিলেন অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডারা (Nadda)। সেই প্রসঙ্গ তুলে এদিন ফের বিজেপিকে (Bjp) আক্রমণ করেন অভিষেক। বলেন, “যাঁরা কলাপাতায় ভাত খেয়েছে, খাটিয়ায় বসে ছবি তুলেছে তাঁদের আর দেখা যাচ্ছে না। মার্চ-এপ্রিলে বাংলায় এই ট্যুরিস্ট গ্যাং দেখা গিয়েছিল”। তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “তাঁদের এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাচ্ছে না”।

সর্বভারতীয় দল হিসেবে দেশের কোণায় কোণায় করে জায়গা করে নিতে চাইছে তৃণমূল (Tmc)। সেই ইস্যুতে তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তাই নিয়ে শুভেন্দুর রান্না করে দিন অভিষেক বলেন, “উনি জ্ঞান হারিয়েছেন। আগে নিজেদের অন্তর্দ্বন্দ্ব মেটান। ১০টা নেতাকে এক ছাতার তলায় যারা আনতে পারে না, তারা ১৩০ কোটির দেশ কী ভাবে সামলাবে, তা জনতাই বুঝে নিক”।

আরও পড়ুন:‘কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন’, অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার ডাক মমতার

অভিষেক বলেন, “তৃণমূলকে সুখে পাবেন না, দুঃখের সময় পাবেন”। বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে যে রাজ্য সরকার ও তৃণমূল সারা বছর থাকবে, সে আশ্বাসও দেন তিনি।  এ দিন বহরমপুরের পর রঘুনাথগঞ্জেও যান অভিষেক। খামে ভরে সাহায্যও তুলে দেন স্বজনহারা পরিবারের সদস্যদের হাতে।

Advt

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...