Friday, June 26, 2026

আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটের মুখ কি মমতা? জবাব দিলেন খোদ তৃণমূলনেত্রী

Date:

Share post:

একুশের নিয়োগ বিধানসভা নির্বাচনে(assembly election) বঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার পর রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন উঠতে শুরু করেছে ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধী জোটের মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তো বটেই জাতীয় রাজনীতির অন্দরে এই গুঞ্জন ব্যাপক আকার ধারণ করলেও এখনো পর্যন্ত এ বিষয়ে একটি শব্দও খরচ করেননি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ বিষয়ে প্রশ্ন উঠলে অবশেষে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর জাতীয় রাজনীতিতে তৃণমূল যে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে বর্তমানে তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। এই পরিস্থিতিতে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাকেশ টিকায়েত সহ কৃষক আন্দোলনের নেতারা। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘২০২৪ এর লোকসভা নির্বাচনে ইউপিএকে কি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিতে চলেছেন?’ স্পষ্টভাবে এ প্রশ্নের উত্তর না দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমি শুধু মোদিকে তাড়াতে চাই।’ তবে মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে এখনই মুখ খুলতে রাজি না হলেও রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মুখ মমতাই।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...