Friday, May 8, 2026

সোমবার বাংলায় ৩৮ হাজার ৫৬৮ টি বাজ পড়েছে!! কারণ অনুসন্ধানে মৌসম ভবন

Date:

Share post:

বাংলা আবহাওয়া (weather of West Bengal) ও জলবায়ু আলোচনা করতে গিয়ে মৌসম ভবন (Mausam bhawan) বিস্ময়ে হতবাক। জানা গিয়েছে শুধুমাত্র সোমবারই বাংলায় বাজ( Lighting Strike) পড়েছে ৩৮ হাজার ৫৬৮টি! কেন এমন ঘটনা ঘটল? কারণ অনুসন্ধান করতে গিয়ে মৌসম ভবন জানতে পেরেছে সোমবার বাংলার আকাশে ১৬ কিলোমিটার উঁচু একটি বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছিল। মেঘের পরে মেঘ জমে জমে ওই স্তরে এতটাই ঘর্ষণ তৈরি হয়েছিল যে খুব অল্প সময়ের ব্যবধানে মুহুর্মুহু বজ্রপাত হয়েছিল।

ক্লাইমেট রেজিলিয়েন্ট অবজার্ভিং সিস্টেমস প্রোমোশন কাউন্সিলের (climate observing systems Promotion council) পর্যবেক্ষণ থেকে এই তথ্য জানা গিয়েছে। এই পরিসংখ্যানটি শুধুমাত্র যে বজ্রপাতগুলি মেঘ থেকে সরাসরি মাটিতে নেমে এসেছে সেগুলোর হিসাব করে। এ ছাড়াও সেদিন মেঘের ভিতরেও অসংখ্য বজ্রপাত(lightning strike) হয়েছিল । মৌসম ভবনের হিসেব বলছে আরও ২২ হাজার ৭৯৬টি। সবমিলিয়ে সোমবার বজ্রপাতের পরিমাণ ধারালো ৬১ হাজার ৩৬৪টি। আর এর ফলে সেদিন প্রকৃতিতে সবচেয়ে বেশি বিদ্যুত্‍ উত্‍পন্ন হয়েছে।

মৌসম ভবনের পর্যবেক্ষণ, সোমবার পশ্চিমাঞ্চল থেকে উপকূলের দিকে এগোনোর সময় মেঘপুঞ্জ একটি ধনুক-এর মত আকার নিয়েছিল। আর এই ধনুক আকৃতির মেঘের জন্যই মুর্শিদাবাদ থেকে উপকূল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। এর সঙ্গে আরও বিপদ ডেকেছে উল্লম্ব বজ্রগর্ভ মেঘ। এই জোড়া ফলার প্রভাবেই সোমবার দক্ষিণবঙ্গে (South Bengal) প্রবল বজ্রপাত এবং তার জেরে ২৭ জনের মৃত্যু হয়েছে।

 

Related articles

শিক্ষকের চাকরি চেয়ে জুটল লাঠি: বিহারে বিজেপি সরকারের সমালোচনায় মন্ত্রী চিরাগ!

একদিকে বাংলায় প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে ভাবী মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্যে বেকারদের চাকরি হবে। অন্যদিকে...

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...