Monday, April 13, 2026

করোনা রোগীদের মন ভালো করতে হিন্দি গানের তালে হাসপাতালে নাচ নার্সদের

Date:

Share post:

করোনা(coronavirus) শারীরিকভাবে একটা মানুষকে যতটা বিধ্বস্ত করে মারণ এই অসুখে মানসিক আঘাতটা তার চেয়ে কম কিছু নয়। তাই করোনা আক্রান্ত রোগীদের মন ভালো করতে গানের তালে কোমর দোলালেন নার্সরা(nurse)। বুধবার এই ছবি দেখা গেল কোচবিহারের(kochbihar) এমজেএন হাসপাতালে।

জানা গিয়েছে, কোচবিহারের এম জে এন হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন করোনা আক্রান্ত প্রায় শতাধিক রোগী। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে হাসপাতাল বন্দী। প্রিয়জনের মুখ দেখননি বহুদিন। মানসিকভাবে ভেঙে পড়া এইসকল রোগীদের মন ভালো করতে এদিন উদ্যোগ নেন ছয় জন নার্স ও একজন কর্মবন্ধু। হিন্দি গানের তালে কখনও চলতে থাকে জনপ্রিয় লুঙ্গি ডান্স গানে, তো আবার কখনও ‘লড়কি আখ মারে’ গানের তালে। নার্সদের গানের তালে তালে হাততালিতে সঙ্গ দেন রোগীরা। রোগীদের মন ভালো করতে নার্সদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Advt

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...