Tuesday, April 14, 2026

পাশে ছিলেন মমতা: আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কৃষক আন্দোলনের নেতৃত্ব

Date:

Share post:

দিল্লির কৃষক আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন করেছিলেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতও (Rakesh Tiyet)। রাজ্যে তৃতীয়বার তৃণমূল সরকার গঠনের পরে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন কৃষক আন্দোলনের নেতৃত্ব।

কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতা করে দিল্লির সীমান্তে যখন দিনের পর দিন বসে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা তখন বাংলা থেকে তাকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের কারণে সেখানে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও বারবার প্রতিনিধিদল পাঠিয়েছেন সেখানে। ফোনে কথা বলেছেন কৃষক নেতাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠন হওয়ার পরে এদিন বিকেল তিনটে নাগাদ তাঁর সঙ্গে বৈঠক করবেন দিল্লির (Delhi) কৃষক আন্দোলনের মুখ রাকেশ টিকায়েত। বাংলার কৃষকদের পরিস্থিতি তারা কি কি সুযোগ সুবিধা পান সরকারের তরফ থেকে তাদের কি ধরনের সাহায্য দেওয়া হয় এসব নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন রাকেশ।

Advt

 

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...