Friday, April 3, 2026

প্রয়াত বক্সার ন্যাংগম ডিঙ্কো সিং

Date:

Share post:

প্রয়াত বক্সার ন্যাংগম ডিঙ্কো সিং( Ngangom Dingko Singh)। দীর্ঘদিন ধরে ক‍্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর। গত বছর করোনা ( corona) আক্রান্ত হয়েছিলেন ডিঙ্কো। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে তাঁর। অবশেষে বৃহস্পতিবার সব লড়াই শেষ করে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন ডিঙ্কো।

গত এপ্রিল মাসে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইম্ফল থেকে দিল্লি নিয়ে আসা হয় ন্যাংগম ডিঙ্কো সিং কে । জন্ডিসেও আক্রান্ত হয়েছিলেন তিনি।

১৯৯৮ সালে অর্জুন পুরস্কার পান ডিঙ্কো। ২০১৩ সালে পদ্মশ্রী পেয়েছিলেন তিনি।

ডিঙ্কোর প্রয়ানে শোকাহত ভারতীয় বক্সিং জগত। অলিম্পিক্স পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং  টুইট করে শোক প্রকাশ করেন। তিনি টুইটারে লেখেন, “আমি গভীর ভাবে শোকাহত। আশা করব তাঁর জীবনের লড়াই অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে। আমি প্রার্থনা করি যে তাঁর শোকাহত পরিবার এই শোকের সময়কে কাটিয়ে ওঠার শক্তি খুঁজে পান।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...