Saturday, April 4, 2026

বড় ধাক্কা: জেলবন্দি মেহুলকে নিষিদ্ধ অভিবাসী ঘোষণা ডোমিনিকার

Date:

Share post:

ডোমিনিকা পুলিশের(Dominica police) হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলবন্দি ভারত থেকে পলাতক জালিয়াত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি(Mehul Choksi)। ডোমিনিকা আদালতে মামলা চলছে তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতির মাঝেই এবার বড়সড় ধাক্কা খেলো পিএনবি কাণ্ডে অভিযুক্ত মেহুল। সম্প্রতি এই হিরে ব্যবসায়ীকে নিষিদ্ধ অভিবাসী ঘোষণা করেছে ডোমিনিকা। সরকারের তরফে এহেন ঘোষণায় মেহুলের ভারতে প্রত্যর্পণ আটকাতে যে আইনি লড়াই চলছে তা আরও কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ডোমিনিকা জাতীয় নিরাপত্তা ও স্বরাষ্ট্রমন্ত্রক মেহুলকে দেশছাড়া করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে(police)।

আরও পড়ুন:চরাচরের দূরত্ব কাটিয়ে না-ফেরার দেশে বুদ্ধদেব দাশগুপ্ত, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, মেহুলকে বাঁচাতে উঠে-পড়ে লেগেছে তার আইনজীবী। গত সপ্তাহে আদালতের কাছে তিনি জানান, বেআইনিভাবে ডোমিনিকায় প্রবেশ করেনি মেহুল। পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না। কারন সে নিষিদ্ধ অভিবাসী নয়। এদিকে হিরে ব্যবসায়ীকে বিপাকে ফেলতে ডোমিনিকা স্বরাষ্ট্রমন্ত্রক গত ২৫ মে মেহুল চোকসিকে নিষিদ্ধ অভিবাসী ঘোষণা করে নোটিস জারি করেছিল। যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় মেহুলকে দেশ ছাড়া করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আলাদাভাবে এ বিষয়ে মেহুল চকসিকেও নোটিশ পাঠানো হয় প্রশাসনের তরফে। জানিয়ে দেওয়া হয় ডোমিনিকাতে তার প্রবেশের অনুমতি নেই। তাকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশও দেওয়া হয়।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...